Author: দৈনিক মাতামুহুরী ডেস্ক

কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা। ছোট ও মাঝারি গরুর পাশাপাশি এবার হাটে ক্রেতাদের নজর কাড়ছে বিশালাকৃতির দেশি গরু। রাজধানীর আফতাবনগর সংলগ্ন সানভ্যালি বালুরমাঠে বসা অস্থায়ী পশুর হাটে এমনই দুটি বড় গরু নিয়ে এসেছেন পাবনার ব্যাপারী বাহার আলী। তার দাবি, ব্রাহামা জাতের গরু দুটির মধ্যে একটি থেকে প্রায় ২৫ মণ মাংস হবে। সেই গরুর দাম হাঁকা হচ্ছে ১১ লাখ টাকা। আরেকটি গরুর মাংস হবে ২২ থেকে ২৩ মণ, সেটির দাম চাওয়া হচ্ছে ১০ লাখ টাকা। হাট ঘুরে দেখা যায়, বাহার আলীর গরু দুটি ঘিরে উৎসুক মানুষের ভিড়। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ আবার দাঁড়িয়ে দাম শুনে বিস্ময়…

Read More

মাতামুহুরী উপজেলার প্রথম ইউএনও ও এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পেলেন শাহীন দেলোয়ার, শুরু হচ্ছে প্রশাসনিক কার্যক্রম কক্সবাজারের নবগঠিত “মাতামুহুরী” উপজেলার প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। নতুন এই উপজেলার প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার। প্রশাসনের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তে উপকূলীয় অঞ্চলের মানুষের মাঝে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে। শুক্রবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবগঠিত মাতামুহুরী উপজেলার সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন শাহীন দেলোয়ার। একই সঙ্গে তিনি সহকারী কমিশনার (ভূমি) বা…

Read More

চকরিয়া ভাগ হয়ে গঠিত হলো নতুন ‘মাতামুহুরী’ উপজেলা, কক্সবাজারে উন্নয়নের নতুন দিগন্ত কক্সবাজার জেলার প্রশাসনিক ইতিহাসে যুক্ত হলো নতুন এক অধ্যায়। দীর্ঘদিনের জনদাবি, রাজনৈতিক প্রতিশ্রুতি এবং স্থানীয় মানুষের প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে অনুমোদন পেল নতুন “মাতামুহুরী” উপজেলা। প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে চকরিয়া উপজেলাকে বিভক্ত করে এই নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলে প্রশাসনিক সেবা সহজতর করা, স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করা এবং জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একাধিক নতুন উপজেলা ও সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।…

Read More

কক্সবাজার জেলার প্রশাসনিক ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। দীর্ঘদিনের প্রত্যাশা, রাজনৈতিক অঙ্গীকার এবং স্থানীয় জনগণের আন্দোলনের পর অবশেষে চকরিয়া উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা “মাতামুহুরী” গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে প্রশাসনিক পর্যায়ে নিরীক্ষা ও সমন্বয় কার্যক্রম শুরু হওয়ায় উপকূলীয় জনপদের মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। গত শনিবার বিকেলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সংক্রান্ত প্রথম প্রশাসনিক সমন্বয় ও নিরীক্ষা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা। সভায় সম্ভাব্য নতুন উপজেলার ভৌগোলিক সীমানা, প্রশাসনিক কাঠামো, নাগরিক সেবা বিস্তার এবং…

Read More

গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের দুই পৃথক মামলায় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে কঠোর নিরাপত্তায় ক্যান্টনমেন্টের বিশেষ কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনালে আজ শুনানি ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ শুনানি এবং আদেশ দেবেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী। শেখ হাসিনাসহ সাবেক-বর্তমান কর্মকর্তাদের মামলার শুনানির দিন আজ একই সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের…

Read More

বাংলাদেশের বহুল আলোচিত গুলশান বাড়ি দখল ও প্রতারণা মামলা আবারও নতুন মোড় নিয়েছে। নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে দায়ের করা মামলার রিভিউ আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মঞ্জুর করেছে। এর ফলে মামলাটি পুনরায় আপিল বিভাগে শুনানি হবে। আপিল বিভাগের আদেশ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ রিভিউ পিটিশনের শুনানি শেষে রিভিউ মঞ্জুর করেন। মামলা:‘এআরএ জুট ট্রেডিং করপোরেশন লিমিটেড বনাম মো. নজরুল ইসলাম মজুমদার ও অন্যান্য’ এ বিষয়ে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম বলেন— “এই আদেশের ফলে আপিল বিভাগের পূর্বের রায়ের বিরুদ্ধে পুনরায় শুনানি হবে।” অ্যাটর্নি জেনারেলের বিস্ফোরক মন্তব্য রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা এম…

Read More

দিল্লির বায়ুদূষণ সর্বোচ্চ পর্যায়ে, শীর্ষে ১২৭ দেশের তালিকায় গত কয়েক দিন ধরে ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা ভয়াবহভাবে বেড়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ু মান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত তালিকায় ১২৭টি দেশের মধ্যে সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে দিল্লি। ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার পর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শহরগুলো হলো— AQI স্কোর কী বোঝায়? আইকিউএয়ারের বায়ুগুণমান সূচকে (AQI): বর্তমান অবস্থায় দিল্লি ও ঢাকার বায়ুর মান শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত। দূষণের কারণ ও স্বাস্থ্যঝুঁকি AQI নির্ধারণ করা হয় প্রধানত পাঁচ…

Read More

কাজলা এলাকায় ক্যানটিনে ঢুকে হামলাকারীদের তাণ্ডব রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন কাজলা এলাকার একটি ক্যানটিন থেকে রামদা ঠেকিয়ে দুই শিক্ষার্থীকে অপহরণ করে মারধর করেছে দুর্বৃত্তরা।বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে ঘটে এ ঘটনা। একই হামলায় নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মিনহাজ গুরুতর আহত হয়েছেন এবং রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত শিক্ষার্থীরা— ১০–১২ জন অস্ত্রধারী ক্যানটিনে ঢুকে কুপিয়ে আটক করে প্রত্যক্ষদর্শীরা জানান—রাত ১১টার দিকে ১০–১২ জন দুর্বৃত্ত হেলমেট ও মাস্ক পরে ক্যানটিনে ঢুকে ফারাবী ও বকশীর ওপর হামলা চালায়।তাদের হাতে ছিল— হামলাকারীরা রামদা ঠেকিয়ে দুইজনকে জোর করে ক্যানটিন থেকে তুলে নিয়ে যায়।এই সময় খাবার নিতে আসা মিনহাজকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা মিনহাজকে…

Read More

ইমরানের স্বপ্ন ছিল ইতালি যাওয়ার, শেষ হলো লিবিয়ার সাগরে মাদারীপুর সরকারি কলেজ থেকে বিএ পাস করার পরও ভালো চাকরি পাচ্ছিলেন না ইমরান খান (২৫)। উন্নত জীবনের আশায় স্বপ্ন দেখেছিলেন ইতালিতে যাওয়ার। কিন্তু অবৈধ পথে ইউরোপযাত্রার সেই স্বপ্ন শেষ হলো লিবিয়ার উপকূলে জলদস্যুদের গুলিতে। পরিবারের দাবি—দালাল চক্রের প্রতারণায় ১ নভেম্বর রাতেই সাগরে লাশ ভাসিয়ে দেওয়া হয় ইমরানকে। গতকাল মঙ্গলবার দালালদের কাছ থেকেই পরিবার ওই মৃত্যুসংবাদ পায়। হাউমাউ করে কান্না বাবার: ‘ছেলের মুখটা দেহাইতে দিল না’ আজ বুধবার সকালে ইমরানের বাড়িতে গেলে দেখা যায় শোকের মাতম।৮০ বছরের বাবা তৈয়ব আলী কান্নায় ভেঙে পড়েন— “ছেলের মুখটা দালাল আমাগো দেহায় নাই। খালি বলছে, মারা…

Read More

৩০ দিনের মধ্যে আপিল না করলে কার্যকর হবে রায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এই রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল না করলে, তারা যেদিন গ্রেপ্তার হবেন, সেদিনই রায় কার্যকর হবে—এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি স্পষ্ট করে বলেন, বিশেষ আইনে সময়সীমা পেরোলেই বিলম্ব মার্জনার সুযোগ নেই। বিশেষ আইনে আপিলের সময়সীমা কঠোর প্রসিকিউটর তামীম বলেন— তিনি আরও জানান, এখন দণ্ডপ্রাপ্তরা শুধু সার্টিফায়েড অনুলিপি পাওয়া ও আপিল বিভাগে আবেদন করার সুযোগ পাবেন। রায়ের অনুলিপি পাঠাতে বিলম্ব ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান অসুস্থ থাকায় মঙ্গলবার রায়ের কপি…

Read More